আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না - ধর্মমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না - ধর্মমন্ত্রী
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬



আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না - ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না এবং এ হুকুম পালন ছাড়া কোনো উপায় নেই।

আজ বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এ বইমেলার আয়োজন করেছে।

ইসলামি বইমেলার গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, ইসলামকে মানতে হলে কুরআন ও হাদীস সম্পর্কে জানতে ও বুঝতে হবে। এটি এমন একটি বইমেলা যেখান থেকে বই কিনে আমরা কুরআন ও হাদিসের কথা জানতে পারব। ইসলামি বই থেকে আল্লাহ ও তার রাসুল (সা.) কী বলেছেন তা জানতে পারব। তিনি বইমেলার সার্বিক ব্যবস্থাপনার জন্য ইসলামিক ফাউন্ডেশন, পুস্তক প্রকাশক, ক্রেতা, বিক্রেতা ও স্টল প্রদানকারী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

মন্ত্রী বলেন, অতীতে ইসলামিক ফাউন্ডেশনে যারা অন্যায়, অত্যাচার ও জুলুম করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অত্যাচারী, জুলুম ও অবিচারকারীদের স্থান ইসলামিক ফাউন্ডেশনে হবে না। যারা ধর্মের নামে ব্যবসা করতে চায় তাদেরকেও জায়গা দেওয়া হবে না।

ধর্মমন্ত্রী বলেন, গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার পাব-এ চিন্তা আমরা করিনি। এমন বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশের কথা আমরা ভাবিনি। সকল ষড়যন্ত্রের হাত থেকে প্রধানমন্ত্রীকে হেফাজতের জন্য সবার দোয়া কামনা করেন মন্ত্রী।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্ম সচিব মোঃ কামাল উদ্দিন বিশেষ অতিথির বক্তৃতা করেন। এ সময় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস-এর গভর্নর মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ও মাওলানা শাহ নেসারুল হক উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন এবং স্টলসমূহ ঘুরে দেখেন। মাসব্যাপী এ বইমেলায় ৬১টি স্টল রয়েছে। এ মেলায় পবিত্র কুরআনের অনুবাদ ও তাফসির, হাদিসগ্রন্থ-সহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৪৪   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ