রাজধানীর শাহবাগ থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীর শাহবাগ থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩



রাজধানীর শাহবাগ থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

রাজধানীর শাহবাগ এলাকা থেকে খুলনার পাইকগাছা থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি এস এম জিয়ারুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) র‌্যাবের মিডিয়া উইংয়ের স্টাফ অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার জিয়ারুল ইসলাম খুলনার পাইকগাছা উপজেলার দেবদুয়ার সরদার পাড়া এলাকার আব্দুল মজিদ সরদারের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জিয়ারুল ইসলাম খুলনার পাইকগাছা থানার একটি ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি। বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার পর থেকে সে দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়ারুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:২৫:৪০   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড
দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই, থাকবে ৭৫০ পুলিশ: এসপি
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ