জিনিসপত্রের দাম বাড়লেও বাংলাদেশ অনেক ভালো আছে : অর্থমন্ত্রী

প্রথম পাতা » অর্থনীতি » জিনিসপত্রের দাম বাড়লেও বাংলাদেশ অনেক ভালো আছে : অর্থমন্ত্রী
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩



জিনিসপত্রের দাম বাড়লেও বাংলাদেশ অনেক ভালো আছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জিনিসপত্রের দাম বাড়লেও বাংলাদেশ অনেক ভালো আছে। জিনিসপত্রের দাম বাড়ছে৷ ইউক্রেনে যুদ্ধ চলছে, কিন্তু যুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না। একটি অনিশ্চয়তার ভেতরে কতদিন অর্থনীতি ভালো চালাবেন? সবাই বলছে বাংলাদেশের অর্থনীতি ভালো চলছে।

আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সৌজন্য সভা শেষে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তারা কৃষি, গ্যাস, অটোমেবাইলস খাতে বিনিয়োগ করতে চায়। তারা আমাদের সয়াবিনের উৎপাদন ও রপ্তানিতে আগ্রহ জানিয়েছে। ভিসা কোম্পানি এসেছিল, তারা ডিজিটাল পেমেন্ট সিস্টেমে আমাদের সহযোগিতা চেয়েছে। তারা বলেছে - সামনে বাংলাদেশে একটি কনজ্যুমারসের বড় মার্কেট হবে৷ এখানেও তারা বিনিয়োগ করতে আগ্রহী। তারা মনে করে বিনিয়োগ ক্ষেত্রে বাংলাদেশ উর্বর ভূমি। তারা মেট লাইফ সব বিভিন্ন ইনসুরেন্সেও বিনিয়োগে আগ্রহী৷ ভবিষ্যতে তারা আরও বেশি বিনিয়োগ করবে।

দেশে সব কিছুর দাম বেড়ে গেছে মূল্যস্ফীতি নিয়ে অর্থমন্ত্রী হিসেবে কী বলবেন? এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, যখন আমরা দায়িত্বভার গ্রহণ করি তখন মূল্যস্ফীতি ১২.৩ ছিল। সেখান থেকে এক মাসে আমাদের মূল্যস্ফীতি ৯ শতাংশ হয়েছে। এ ছাড়া ৭. ৫ শতাংশ হচ্ছে। এই অবস্থার মাঝেও মূল্যস্ফীতি ১২.৩ শতাংশ থেকে ৭. ৫ শতাংশ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:২৯   ৪৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ