বন্দরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩



বন্দরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর শাহীমসজিদ এলাকার আইয়ুব আলী মিয়ার ছেলে পারভেজ (৩৬) নবীগঞ্জ সেনায়াদ্দা এলাকার মৃত ইয়াদ আলী মিয়ার ছেলে ইসমাইল (৬২) ও বন্দর বাড়ীপাড়া এলাকার মৃত আব্দুর রহিম মিয়ার ছেলে রনি (২৮)।

গ্রেপ্তারকৃত ৩ মাদক কারবারিকে উল্লেখিত মাদক মামলায় সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে সোমবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টায় বন্দর থানার ২২নং ওয়ার্ডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ি উপ-পরিদর্শক নূর এ আলম সিদ্দিকী বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং-১০ (৯)২৩।

থানা পুলিশ সূত্রে জানাগেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা র্দীঘ দিন ধরে বন্দরে বিভিন্ন এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবাসহ ওই মাদক কারবারিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩১:০৫   ৪৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, জব্দ ৫০টি
আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা
যে শর্তে রেখার সঙ্গে ‘সিলসিলা’ সিনেমায় কাজ করতে রাজি হন জয়া বচ্চন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে আগামী অর্থবছরে : ত্রাণমন্ত্রী
ফ্যামিলি কার্ডের নামে টাকা নিলে আমি নিজে মামলা করব : ডেপুটি স্পিকার
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কমিশন : ইসি সচিব
পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সুপারিশ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন
শেরপুরে ফ্রিল্যান্সিং এবং এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ