ফতুল্লায় বিদেশী পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় বিদেশী পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩



ফতুল্লায় বিদেশী পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফতুল্লার ভুইগড় কড়ইতলা থেকে বিদেশী পিস্তল ও ইয়াবা ট্যাবলেট সহ মোকাররম আলী (৩৮) নামের এক যুবক কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩’র সদস্যরা। রবিবার রাত আটটার দিকে তাকে ফতুল্লা মডেল থানার ভুইগড় কড়ইতলা ঢাকা-নারায়নগঞ্জ মহা সড়ক থেকে গ্রেপ্তার করে।

এ সময় গ্রেপ্তারকৃতের নিকট থেকে একটি পিস্তল, দুটি ম্যাগজিন, তিন রাউন্ড তাজা গুলি ও ৩ হাজার ৭শত ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব-৩’র সদস্যরা।

পরে তাকে সোমবার দুপুরে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করে এবং অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন র‌্যাব-৩’র সদস্যরা। গ্রেপ্তারকৃত মোকাররম আলী ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসির নগর থানার নুরপুর গোকর্ন গ্রামের মো. তোবারক আলীর পুত্র।

জানা যায়, সেংবাদের ভিত্তিতে র‌্যাব-৩’র সদস্যরা রোববার রাত সাড়ে সাতটার দিকে ভুইগড় কড়ইতলা নজরুল এন্ড ব্রাদ্রাস্ নামক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঢাকা-নারায়নগঞ্জ মহা সড়কের সাইনবোর্ড থেকে নারায়নগঞ্জগামী রাস্তায় তল্লাশী চৌকি বসায়।

রাত আটটার দিকে এ মোকাররম তল্লাশী চৌকির সামনে থেকে দৌড়ে সাইনবোর্ডের দিকে পালিয়ে যাওয়ার চেস্টা করলে র‌্যাব-৩’র সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করে।

পরে তার পেছনে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন, তিন রাউন্ড তাজা গুলি ও ৩ হাজার ৭শ’ ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া(পিপিএম) জানান, র‌্যাব-৩’র সদস্যরা বাদী হয়ে গ্রেপ্তারকৃত মোকাররমের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে ফতুল্লা থানায় পৃথক দুটি মামলা দায়ের সহ তাকে সোপর্দ করেছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:০৯   ৪৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ