নেতা ছাড়া বিএনপি মানুষের জন্য কি কাজ করবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নেতা ছাড়া বিএনপি মানুষের জন্য কি কাজ করবে: স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩



নেতা ছাড়া বিএনপি মানুষের জন্য কি কাজ করবে: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপি এমন একটি দল, যে দলের কোনো নেতা নেই। সেই দল ক্ষমতায় গেলে মানুষের ভাগ্য বদলে কি কাজ করবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলার সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যলয় মাঠে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র কমিটির মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, তারেকের মত বিএনপি নেতা লন্ডনে পালিয়ে আছে। সে কিভাবে বাংলাদেশের নেতৃত্ব দিবে। তারেক রহমান বাংলাদেশকে লুটপাট করে খেয়েছে। গ্রেনেড হামলায় সে সাজাপ্রাপ্ত। খালেদা জিয়া নিজেই একজন অসুস্থ্য লোক। ১০ বছরের জেল হয়েছে। শেখ হাসিনার বদলৌতে জেলের বাহিরে রয়েছে সে। তারা এ দেশকে কিভাবে ভাল রাখবে।

তিনি আরো বলেন, বিএনপিকে ভোট দিলে হানাহানি হবে। বিএনপি হচ্ছে কয়লা, হিরা নয়, কয়লা থেকে হিরা পাওয়া যায় না। তাই আগামী নির্বাচনে আপনারা কয়লা বেছে নিয়েন না। বালুতে যেমন পানি দিলে গাছ জন্মায় না। বিএনপি হচ্ছে কয়লা ও বালু চর। তাদের বেছে নিলে হিরা পাওয়া যাবে না আর বালু চরে গাছ জন্মাবে না।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বিএনপির আমলে সারের জন্য কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। তারা সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাই ছিল বিএনপির সৃষ্টি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য পুনরায় নৌকা মাকায় ভোট প্রার্থনা করেন তিনি।

হরগজ ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন খান জ্যোতির সভাপতিত্বে আরও বক্তব্য দেন, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাষ্টার, সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাল মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:২৯   ৩৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান
সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
জিয়াউর রহমান শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই - সমাজকল্যাণ মন্ত্রী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম
নির্বাচনে ফলাফল কারচুপির রহস্য উন্মোচিত হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার
অফিস সময়ে বাইরে রোগী দেখলে চিকিৎসকের নিবন্ধন বাতিল - স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যেসব বিষয়ে কথা হলো মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ