সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩



সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩৫৫০ পিস ইয়াবাসহ মাসুদ পারভেজ (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক পংকজ কান্তি সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মাহাবুব আলমের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার ৩৫৫০ পিছ ইয়াবা নিয়ে মাদক কারবারি চট্টগ্রাম থেকে বিক্রয়ের জন্য ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছে। এমন সংবাদ পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চল নিউ টাউন এলাকার সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন, চট্টগ্রাম জেলার জোড়ারগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত করিম হোসেনের ছেলে মাসুদ পারভেজ।

সোনারগাঁও থানার ওসি মাহবুব আলম সুমন জানান, সকাল ১১ টার দিকে মেঘনা শিল্পাঞ্চল নিউটাউন শপিং কমপ্লেক্স এলাকার সামনে থেকে ৩৫৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আসামিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৪৬   ৫৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ