ভারত-পাকিস্তান: পরিসংখ্যানে এগিয়ে যারা

প্রথম পাতা » খেলাধুলা » ভারত-পাকিস্তান: পরিসংখ্যানে এগিয়ে যারা
রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩



ভারত-পাকিস্তান: পরিসংখ্যানে এগিয়ে যারা

রাজনীতি, অর্থনীতি এবং ধর্মীয় কারণে ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব প্রায়ই দেখা যায়। তবে সেই দ্বন্দ্ব গড়িয়ে এসেছে খেলার মাঠেও। তাতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দুদলের দ্বিপাক্ষিক সিরিজ। ফলে ভক্তদের মুখিয়ে থাকতে হয় বৈশ্বিক কোনো টুর্নামেন্টের জন্য, যেখানে ক্রিকেটের এ দুই পরাশক্তি নামবে মুখোমুখি লড়াইয়ে।

আজ (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শ্রীলঙ্কার কলম্বোতে সুপার ফোরের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এ ম্যাচের আগে দল দুটির বিগত পরিসংখ্যানে একবার চোখ বুলিয়ে নেয়া যাক।

এশিয়া কাপের অতীত পরিসংখ্যান এবং শক্তির বিচারে পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে ভারত। তবে সাম্প্রতিক সময়ে আবার দুর্দান্ত ক্রিকেট খেলছে বাবর আজমের দল। আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান এখন তাদের দখলে। তাই লড়াইটা যে সহজ হবে না, সেটা বলাই যায়।

এশিয়া কাপে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে দুদল। জয়ের হিসাবে পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে ভারত। পাকিস্তানের পাঁচ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৭টি ম্যাচ। দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। এছাড়া এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে দুদলের শেষ দুই ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত।

এশিয়া কাপের পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ভারত-পাকিস্তানের সামগ্রিক পরিসংখ্যানে এগিয়ে বাবররা। ওয়ানডেতে দুদলের মোট ১৩৩ দেখায় ৭৩টি ম্যাচ জিতেছে পাকিস্তান। ভারত জিতেছে ৫৫টি, আর পরিত্যক্ত হয়েছে ৫টি ম্যাচ। তবে পরিসংখ্যান যেমনই হোক, মাঠে নিজেদের সেরাটা দিলে যেকোনো প্রতিপক্ষের জন্যই যে দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে ভারত, সেটার প্রমাণ অনেকবারই দিয়েছেন রোহিত-কোহলিরা।

বাংলাদেশ সময়: ১২:২৮:১৫   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ