চট্টগ্রামকে ধন্যবাদ জানালেন শাহরুখ!

প্রথম পাতা » ছবি গ্যালারী » চট্টগ্রামকে ধন্যবাদ জানালেন শাহরুখ!
রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩



চট্টগ্রামকে ধন্যবাদ জানালেন শাহরুখ!

সম্প্রতি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জওয়ান’। এ সিনেমার জোয়ারে এখন ভাসছে এ দেশের বিশেষ করে চট্টগ্রামের শাহরুখ ভক্তরা। তাইতো চট্টগ্রামকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন বলিউড বাদশাহ!

গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রেক্ষাগৃহে বিশ্বব্যাপী মুক্তি পায় ‘জওয়ান’ সিনেমা। বাংলাদেশে একই দিন বেশ কটি হলে মুক্তি পায় সিনেমাটি। নিজ দেশের হলে বসে শাহরুখ খানের সিনেমা দেখতে তাই একটু বেশিই উচ্ছ্বসিত ছিল চট্টগ্রামবাসী।

শাহরুখ অভিনীত ‘জওয়ান’ সিনেমা দেখতে তাই চট্টগ্রামের ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’ বিশেষ প্রস্তুতি হাতে নেয়। ‘চট্টগ্রাম এসআরকে ইউনিভার্স টিম’ নামে সে ফ্যান দল শাহরুখের ছবি আঁকা টিশার্ট পরে দল বেঁধে সিনেমা হলে ভিড় জমান নতুন এ সিনেমাটি দেখতে।

এ পর্যন্ত চট্টগ্রামের শাহরুখ ভক্তরা একাধিকবার সিনেমাটি দেখেছে। হাতে শাহরুখ খানের পোস্টার নিয়ে র‌্যালিও করেছেন তারা। নিজের দেশের বাইরে ভক্তদের এমন ভালোবাসা দেখে আবেগী হয়ে উঠেছেন শাহরুখও।

তাই শনিবার ( ৯ আগস্ট) রাতে তিনি তার টুইটারে চট্টগ্রামের শাহরুখ ভক্তদের ধন্যবাদ জানান। ইংরেজিতে লেখেন, ‘থ্যাংক ইউ চট্টগ্রাম’।

শাহরুখ খানের কাছ থেকে এমন বার্তা পেয়ে খুশি চট্টগ্রামের শাহরুখ ভক্তরা। এরপরই শাহরুখের করা সে পোস্টে চট্টগ্রামের ভক্তরা ভালোবাসার শুভেচ্ছা ছড়িয়ে দিতে শুরু করে বলিউড বাদশাহ শাহরুখকে।

বাংলাদেশ সময়: ১২:২৫:২৮   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ