ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩



ইতিহাসের এই দিনে

আজ ১১ সেপ্টেম্বর,২০২৩। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৪তম (অধিবর্ষে ২৫৫তম) দিন। বছর শেষ হতে আরো ১১১ দিন বাকি।

ঘটনাবলি:

১৩০৪ - তৃতীয় উইলিয়াম হল্যান্ডের আর্ল মনোনীত হন।

১৮৫৩ - প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ চালু হয়।

১৮৭৫ - সংবাদপত্রে প্রথম কার্টুন স্ট্রিপ প্রকাশিত হয়।

১৮৯৩ - মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে প্রথম বিশ্ব মহা ধর্ম সম্মেলনে ভারতবর্ষের প্রতিনিধি হয়ে স্বামী বিবেকানন্দ তার ঐতিহাসিক বক্তৃতাটি দিয়েছিলেন। শুরু করেছিলেন এইভাবে - আমেরিকার ভাইবোনেরা। দর্শকরা তার গুণমুগ্ধ হয়ে পড়েন।

আরও পড়ুন: যেসব স্মরণীয় ঘটনা আজও নাড়া দেয় মানুষের মনে

১৮৯৫ - বার্মিংহাম থেকে এফএ কাপ চুরি হয়ে যায়।

১৯০৯ - ম্যাক্স উলফ হ্যালির ধূমকেতু নতুন করে আবিষ্কার করেন।

১৯২৬ - কলকাতায় নাখোদা মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়।

১৯৪৮ - নিজামের হায়দারাবাদ রাজ্যের দখল নেয় ভারত সরকার।

১৯৭০ - আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।

১৯৭৩ - চিলির নির্বাচিত সরকারের প্রধান ও প্রগতিশীল দেশনায়ক সালভেদর আলেন্দেকে হত্যা করে প্রতিবিপ্লবীরা ক্ষমতা দখল করে।

২০০১ - মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দুইটি ও পেন্টাগনে ১টি উগ্রবাদীর সালাফিবাদ জঙ্গি সংগঠন - আল কায়েদা সন্ত্রাসী বিমান হামলায় আঘাত করে। এতে ৩ হাজারের অধিক প্রাণহানি ঘটে। এছাড়া আর একটি বিমান ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ৯৩ পেন্সিল্‌ভেনিয়ায় ভূপাতিত হয়।

২০০৭ - প্রথম টুয়েন্টি ২০ বিশ্বকাপ ক্রিকেট দক্ষিণ আফ্রিকায় শুরু হয়।

২০১৫ - ‎মক্কা ক্রেন দুর্ঘটনায় নির্মাণ কাজে ব্যবহৃত একটি ভ্রাম্যমাণ ক্রেন ভেঙে পড়ে যার ফলে ১০৭ জন মারা যান এবং ২৩৮ জন আহত হন।

জন্ম:

১৮৪৯ - উইলিয়াম কুপার, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৮৬২ - ও হেনরি, প্রখ্যাত মার্কিন ছোট গল্পকার।

১৮৭৭ - জেমস জিন্স, ৩/৩৩ প্রখ্যাত ইংরেজ প্রাবন্ধিক ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক।

১৮৮৫ - ডেভিড হারবার্ট লরেন্স, ইংরেজ সাহিত্যিক।

১৮৯৫ - বিনোবা ভাবে, ভারতে অহিংসা ও মানবাধিকারের প্রবক্তা ও সমর্থক।

১৯০৭ - কবি সুফী মোতাহার হোসেন।

১৯০৮ - বিনয় বসু, ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী।

১৯১১ - লালা অমরনাথ, ভারতীয় ক্রিকেটার।

১৯২৪ - তাপস সেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি আলোকসম্পাত শিল্পী।

১৯৫০ - শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশি চিত্রশিল্পী।

১৯৫৩ - শহীদুল জহির, বাংলাদেশি গল্পকার ও ঔপন্যাসিক।

১৯৬৯ - কনক চাঁপা, বাংলাদেশি কন্ঠশিল্পী।

১৯৭০ - কালিকাপ্রসাদ ভট্টাচার্য, ভারতীয় বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লোকসঙ্গীত গবেষক।

মৃত্যু:

১৮২৩ - ডেভিড রিকার্ডো, অর্থনীতিবিদ।

১৯৪৮ - মুহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান মুসলিম নেতা।

১৯৫৮ - রবার্ট সার্ভিস, বিখ্যাত কানাডীয় কবি।

১৯৭১ - নিকিতা ক্রুশ্চেভ, সোভিয়েত রাষ্ট্রনায়ক।

১৯৮৭ - মহাদেবী বর্মা, প্রখ্যাত হিন্দি ভাষার কবি।

১৯৮৭ - মণিকুন্তলা সেন, প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৩১   ৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ