ভোলায় সরকারের অনুদান পাচ্ছে ১১৮টি মহিলা সমিতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় সরকারের অনুদান পাচ্ছে ১১৮টি মহিলা সমিতি
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩



ভোলায় সরকারের অনুদান পাচ্ছে ১১৮টি মহিলা সমিতি

জেলায় নিবন্ধিত ১১৮টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ৩৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হচ্ছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এসব চেক মহিলা সমিতির মাঝে বিতরণ করছে। এর মধ্যে ক শ্রেণির সমিতি পাচ্ছে ৪০ হাজার, খ শ্রেণীর ৩০ হাজার ও গ শ্রেণী ২৫ হাজার টাকা। ইতোমধ্যে এসব চেক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব মহিলা সমিতির মধ্যে ভোলা সদরে রয়েছে ৪৩টি, তজুমদ্দিন উপজেলায় ৩টি, লালমোহনে ১৪টি, দৌলতখানে ১১টি, বোরহানউদ্দিনে ৩০টি ও চরফ্যাশনে ১৭টি সমিতি এসব অনুদানের চেক পাচ্ছে।
২০২২-২৩ অর্থ বছরের এসব চেক বিতরণ কার্যক্রম খুব শিগগিরই সমাপ্ত করা হবে।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ইকবাল হোসেন বাসস’কে জানান, এসব অনুদানের চেক বিতরণের মাধ্যমে মহিলা সমিতিগুলো যৌতুক নিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ, নারী ও শিশু পাচার এবং বাল্যবিবাহ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। একইসাথে মা ও শিশুর যতœ, শিশুদের টিকাদান কর্মসূচি নিশ্চিতকরণ, পরিবার পরিকল্পনা গ্রহণ, বিবাহ নিবন্ধিকরণ, নিরক্ষরতা দূরীকরণসহ নানা কল্যাণমূলক কাজে সমিতিগুলো প্রাপ্ত অর্থ ব্যয় করবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:১৩   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গা সরকারি বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার
আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ
তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
‘আমি জাগলে মধুখালী ঘুমাবে, আমি ঘুমালে তাদের জাগতে হবে’: ইউএনও
জামালপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুত, ১০ হাজার টাকা জরিমানা
পোগলদিঘা ইউপিতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত: নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যভার গ্রহণ
ফরিদপুরে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শনে এমপি চৌধুরী নায়াব ইউসুফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ