৯৯ ভাগ সংখ্যালঘু আওয়ামী লীগকে ভোট দেয় : কৃষিমন্ত্রী

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » ৯৯ ভাগ সংখ্যালঘু আওয়ামী লীগকে ভোট দেয় : কৃষিমন্ত্রী
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩



৯৯ ভাগ সংখ্যালঘু আওয়ামী লীগকে ভোট দেয় : কৃষিমন্ত্রী

বাংলাদেশে সংখ্যালঘুদের ৯৯ ভাগ আওয়ামী লীগকে ভোট দেয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের পক্ষে সংখ্যালঘুদের অধিকার সবচেয়ে বেশি থাকে। নাগরিক হিসেবে তারা সবচেয়ে বেশি অধিকার ভোগ করে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে বাংলাদেশে সংখ্যালঘুদের মানবাধিকার নেই, কথা বলার অধিকার নেই, মানবাধিকার হুমকির মুখে। তারা (ইইউ) বাংলাদেশে টিম পাঠাক। সংখ্যালঘুদের সঙ্গে কথা বলুক।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বাংলাদেশের দুই-এক ভাগ সংখ্যালঘু যদি বলে আওয়ামী লীগ তাদের নিরাপত্তা দেয় না তাহলে আমরা সরকারে থাকব না।

আব্দুর রাজ্জাক বলেন, হেফাজত নিয়ে মিথ্যাচার করা হয়েছে। ২০১৩ সালে তাদের সমাবেশে নাকি ৬১ জন মানুষ মারা গেছে। কথ বড় মিথ্যাচার এটি। সেই আদিলুর রহমান টাকা খেয়ে মিথ্যা রিপোর্ট দিয়ে বিদেশিদের বিভ্রান্ত করে। তার বিচার হওয়া কি অন্যায়?

তিনি বলেন, শেখ হাসিনা পালাবার পথ পাবে না, একই কথা বিএনপি বারবার বলছে। শেখ হাসিনার পতন না হলে তারা কোনো নির্বাচনে যাবে না। বিএনপি যদি নির্বাচনে না আসলে ১৩ সালের পরিণতি হবে।

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৪৭   ৪৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


তুলা উৎপাদন বাড়াতে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর
তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান - বাণিজ্যমন্ত্রী
মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
শ্রমঘন শিল্পের বিকাশে প্রশিক্ষিত জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী
হজ এজেন্সির ১০ কোটি টাকা আটকে দিয়েছে সৌদি আরব
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
মালদ্বীপের মিয়ানজ কলেজকে ২১ হাজারের বেশি বীজ ও সামগ্রী উপহার দিল বাংলাদেশ
চীনের ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ
টেক্সটাইল ও অ্যাপারেল বাণিজ্য প্রসারে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বিকেএমইএ সভাপতির বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ