রোনালদো-মানের গোলে আল-নাসরের জয়

প্রথম পাতা » খেলাধুলা » রোনালদো-মানের গোলে আল-নাসরের জয়
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩



রোনালদো-মানের গোলে আল-নাসরের জয়

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে লুক্সেমবার্গের বিপক্ষে সবশেষ ম্যাচে খেলেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ৬ ফুটবলারের গোল পাওয়ার সেই ম্যাচে ৯-০ গোলের বিশাল ব্যবধানে জয় পায় সাবেক চ্যাম্পিয়ন পর্তুগাল।

ইউরো বাছাইয়ে টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখে মাঠে নামেননি পর্তুগিজ দলের সবচেয়ে বড় তারকা রোনালদো। মাঠের বাইরে থেকেই দেখেছেন গোল উৎসব। তবে জাতীয় দলের সতীর্থের সঙ্গে গোল উৎসব আর গোল আনন্দে শামিল না হতে পারলেও ক্লাবের হয়ে মাঠে ফিরেই গোলের দেখা পেয়েছেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) আল রাইদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই মাঠে ছিলেন পর্তুগিজ এই মহাতারকা। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে আক্রমণে ব্যস্ত রাখেন সাদিও মানে-রোনালদোরা। অন্যদিকে ছেড়ে কথা বলেনি আল রাইদও। পেয়েই আক্রমণে গিয়েছে দলটি। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।

ম্যাচের প্রথমার্ধের ইনজুরি টাইমে লক্ষ্যভেদ করেন সেনেগালিজ তারকা সাদিও মানে। প্রতিপক্ষের ডি-বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক শটে দলকে এগিয়ে নেন তিনি। এর কিছুক্ষণ পরেই ১০ জনের দলে পরিণত হয় আল রাইদ। মানেকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বান্দে হোয়ায়িশি।

বিরতি থেকে ফিরেই গোলের দেখা পায় আল-নাসর। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে জালে বল জড়ান তালিসকা।

দল ২-০ ব্যবধানে এগিয়ে গেলেও তখনও গোল বঞ্চিত ছিলেন পর্তুগিজ মহাতারকা। যে কারণে তাকে কিছুটা হতাশই দেখাচ্ছিল। তবে শেষ পর্যন্ত পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকাও প্রত্যাশিত গোলের দেখা পেয়েছেন।

ম্যাচের ৭৮তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে চলতি মৌসুমের সপ্তম গোলটি করেন তিনি। এরপর ম্যাচের শেষ দিকে অতিরিক্ত সময়েও গোলের দেখা পেয়েছিলেন পর্তুগিজ সুপারস্টার, তবে অফসাইডে তা বাতিল হয়ে যায়। এর আগে ম্যাচের ৮৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় আল রাইদ। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল-নাসর।

এই জয়ের পর ৬ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান আল-নাসরের।

বাংলাদেশ সময়: ১১:১৫:৩৩   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ