বাগেরহাটে হরিণের মাংসসহ ২ যুবক আটক

প্রথম পাতা » খুলনা » বাগেরহাটে হরিণের মাংসসহ ২ যুবক আটক
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩



বাগেরহাটে হরিণের মাংসসহ ২ যুবক আটক

বাগেরহাটের রামপালে হরিণের মাংসসহ শওকত সরদার (৩৭) ও শেখ হেকমত আলী (৩৯) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোরে রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা বাজার থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৬ কেজি হরিণের মাংস ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলেন- মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের হাসান সরদারের ছেলে শওকত সরদার এবং রামপাল উপজেলার ব্রী চাকশ্রী এলাকার শেখ আশরাফ আলীর ছেলে শেখ হেকমত আলী।

রামপাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, আসামিরা সুন্দরবনে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে ঢুকে হরিণ হত্যা করে। সেই হরিণের মাংস রামপালের গিলতলা বাজারে রাস্তায় প্রকাশ্যে বিক্রি করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করি। তাদের কাছ থেকে সাড়ে ৬ কেজি মাংস জব্দ করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে রামপাল থানার মামলা করা হয়। দুজনকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:২৭   ৪১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


লালন শাহর ১৩৬তম তিরোধান দিবসে তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন
খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ