ভোলায় কাঁচাবাজার ও কিচেন মার্কেটে মনিটরিং অভিযান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় কাঁচাবাজার ও কিচেন মার্কেটে মনিটরিং অভিযান
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩



ভোলায় কাঁচাবাজার ও কিচেন মার্কেটে মনিটরিং অভিযান

জেলার উপজেলা সদরে আজ বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যেগে শহরের কাঁচাবাজার ও কিচেন মার্কেট এলাকায় সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে এ কার্যক্রম চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে এসময় অতিরিক্ত মূল্যে আলু বিক্রির দায়ে দুইজন খুচরা বিক্রেতাকে ৫০০ করে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযানে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে ব্যাবসায়ীদের বলা হয়েছে। এসময় দাম অধিক রাখায় দুইজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তারপরেও মূল্য বেশি রাখলে প্রশাসন আরো কঠোর হবে বলে জানান তিনি।
অভিযানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী সূজা, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার এফ এম শাহবুদ্দিন, জেলা কৃষি বিপনন কর্মকর্তা মোস্তফা সোহেল, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুকসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:৫৫   ৬৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ