ঘুষ দাবি করা সেই ওসির বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘুষ দাবি করা সেই ওসির বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩



ঘুষ দাবি করা সেই ওসির বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সম্প্রতি এক গৃহবধূর কাছে সাত লাখ টাকা ঘুষ দাবির ঘটনায় রাজশাহী চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলমকে প্রত্যাহার করার ঘটনায় একই উপজেলার সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের পাশে ৩৭ একর এলাকায় ৯৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।

ফেসবুকে ভাইরাল হওয়া অডিওতে ওসি মাহবুবুল আলমকে বলতে শোনা যায়, ‘মন্ত্রী তাকে গাইবান্ধা থেকে চারঘাটে বদলি করে এনেছেন। মন্ত্রী ছাড়া কারও কথা শোনেন না তিনি।’ এর ব্যাখ্যায় শাহরিয়ার আলম বলেন, জনপ্রতিনিধি হিসেবে তারা প্রতিদিন শতশত সুপারিশ করেন। নির্বাচনী এলাকায় পোস্টেড হতে হবে বা বদলি করে দিতে হবে। তিনি এমনটি কখনো করেননি।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিশেষ অতিথি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব, আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং অনুষ্ঠানের সভাপতি কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হক।

বাংলাদেশ সময়: ১৫:০৫:৪০   ৪৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
সরিষাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান
প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধুখালীতে বিএনপি’র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন
আলফাডাঙ্গায় কৃষকের দুটি সেচপাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ