ঘানার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘানার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের বৈঠক
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩



ঘানার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি আয়োরকার বচওয়ের স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন। বৈঠ‌কে তারা দু`দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।

নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার (১৮ সে‌প্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সাইড লাইনে বৈঠক ক‌রেন মো‌মেন-শার্লি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি পুষিয়ে নিতে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে একটি একক সিদ্ধান্ত নিতে এবং আগামী জলবায়ু সম্মেলনে তা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

ড. মোমেন জলবায়ু পরিবর্তন ইস্যুতে ক্লাইমেট ভালনারেবল ফোরামে বাংলাদেশের নেতৃত্বস্থানীয় ভূমিকা এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি পূরণের লক্ষ্যে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ চালু করার ওপর গুরুত্বারোপ করেন।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে অভাবনীয় উন্নয়নের কথা তুলে ধরেন মোমেন। তি‌নি ঘানার পররাষ্ট্রমন্ত্রী‌কে বাংলাদেশে বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ গ্রহণ করার আহ্বান জানান। এ‌ক্ষে‌ত্রে তি‌নি ফার্মাসিউটিক্যাল খাতে বিনিয়োগের বিষ‌য়ে গুরুত্ব দেন।

ঘানায় বাংলাদেশ মিশন স্থাপন অথবা অনারারি কনসাল জেনারেল নিয়োগের অনুরোধ জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ড. মোমেন ঘানার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বাংলাদেশ সময়: ১৫:০২:৫২   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ