দেশে খাদ্যের কোনো অভাব নেই : খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে খাদ্যের কোনো অভাব নেই : খাদ্যমন্ত্রী
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩



দেশে খাদ্যের কোনো অভাব নেই : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকারের গোডাউনে যেকোনো সময়ের চেয়ে বেশি খাদ্য মজুদ রয়েছে। পাশাপাশি খাদ্যশস্য রাখার জায়গা না থাকায়, খাদ্যবান্ধব কর্মসূচির দুই মাসের চাল একসঙ্গে দেওয়া হয়েছে। তাছাড়া আরও পাঁচ লাখ মেট্রিক টন গম পাইপলাইনে রয়েছে। দেশে খাদ্যের কোনো অভাব নেই।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর সাপাহার উপজেলায় নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, সরকারিভাবে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হলেও আউশ ধানের চাষ বেশি হওয়ায় আমদানির প্রয়োজন হবে না।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা, সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর পোরশা উপজেলায় আরও একটি নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৮:০৪:১২   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৪০ বছরের আধিপত্য ভাঙল না, ২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের
সাজিদ খানের তাণ্ডবে বড় লিড পেলো না বাংলাদেশ
ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহ উদযাপনে অবহিতকরণ সভা
সুনামগঞ্জে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা
ফরিদপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে এর সৌজন্য সাক্ষাৎ
নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা শুরু ১৯ মে
উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ঈদকে সামনে রেখে বিশৃঙ্খলা এড়াতে ডিসি কঠোর নির্দেশনা
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
বিয়ের চাপ দেয়ায় মা-মেয়েকে হত্যা, পরকীয়া প্রেমিক দিলেন চাঞ্চল্যকর তথ্য

News 2 Narayanganj News Archive

আর্কাইভ