সরকারি অফিসে জুয়ার আসর, সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারি অফিসে জুয়ার আসর, সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩



সরকারি অফিসে জুয়ার আসর, সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫

বরগুনার বেতাগীতে একটি সরকারি অফিসে জুয়া খেলার সময় সাবেক ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের অফিস থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বেতাগী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খ.ম. ফাহরিয়া সংগ্রাম আমিনুল (৪৬), দক্ষিণ বেতাগীর মৃত আব্দুল গনির ছেলে শাহ জালাল (৩৮), উত্তর বেতাগীর মৃত হেমায়েত উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩৫), কেওড়া বুনিয়া এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৪৫) ও ঝোপখালী এলাকার মৃত আইউব চান মিয়ার ছেলে ইউনুস (৫৮)।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের অফিসে জুয়া খেলার সময় সাবেক ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার ২৮ হাজার টাকা ও তাস জব্দ করা হয়। আজ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১৬:১৩   ৪১৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জয়পুরহাটে ৪২ কেজি ওজনের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার
দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু
সরিষাবাড়ীতে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
গোপালগঞ্জের পরিস্থিতিতে বিকল্প রুটে চলবে জাহানাবাদ এক্সপ্রেস, সুবিধা পাবেন রাজবাড়ী-কুষ্টিয়ার যাত্রীরা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার
শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ : মাহ্দী আমিন
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ