মানবতার শক্তির ঐক্যের অঙ্গীকার নিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির পার্টনারশিপ সম্মেলনের সমাপ্তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানবতার শক্তির ঐক্যের অঙ্গীকার নিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির পার্টনারশিপ সম্মেলনের সমাপ্তি
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩



মানবতার শক্তির ঐক্যের অঙ্গীকার নিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির পার্টনারশিপ সম্মেলনের সমাপ্তি

মানবতার শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন দেশ ও মানবিক সংস্থাগুলোর পারস্পরিক সম্পর্ক জোরদার করার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়েছে দুই দিনব্যাপী বাংলাদেশের ক্রিসেন্ট সোসাইটির ৭ম পার্টনারশিপ সম্মেলন ২০২৩।
রাজধানীর কাওরানবাজারে প্যানপাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে আজ ১৭টি দেশের অংশগ্রহণে এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি এবং আইএফআরসি পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট মাহা বারজাস আল বারজাস বিশেষ অতিথির বক্তৃতা দেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশকে সামাজিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলস কাজ করে চলেছে। পাশাপাশি রেড ক্রিসেন্ট আর্তের সেবায় সবসময়ই অনেক বড় ভূমিকা রেখে আসছে।
বঙ্গবন্ধুকন্যা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন, রেড ক্রিসেন্ট সেখানেও তাদের সেবার হাত প্রসারিত করেছে উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর সর্বনিম্ন মাথাপিছু জমি, ঝড়, বন্যা, খরা, জলোচ্ছ্বাসের দেশ বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতিতে রেড ক্রিসেন্ট আমাদের সহায়ক সাথী।
বিশেষ অতিথি আল বারজাস সম্মেলনটির সফল আয়োজনের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ধন্যবাদ জানান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এ টি এম আব্দুল ওয়াহহাবের সভাপতিত্বে সোসাইটির ভাইস চেয়ারম্যান মো: নূর উর রহমান, মহাসচিব কাজী শফিকুল আযম, কোষাধ্যক্ষ এম এ ছালাম, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের হেড অব ডেলিগেশন সঞ্জীব কাফলে এবং ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের হেড অব ডেলিগেশন এগনেস দোহার তাদের বক্তব্যে মানবতার শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার মধ্যে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২১:৫০:৪৩   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইউক্রেন ইস্যুতে আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে: উইটকফ
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল
“মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়”
শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল
জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয়-পলক : চিফ প্রসিকিউটর
সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী
দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব : নতুন বাণিজ্যমন্ত্রী
কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ শুরু করবো : কৃষি প্রতিমন্ত্রী
মালয়েশিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ