সৌদি আরবের সাথে ব্যবসা বানিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আহবান ডেপুটি স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সৌদি আরবের সাথে ব্যবসা বানিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আহবান ডেপুটি স্পিকার
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩



সৌদি আরবের সাথে ব্যবসা বানিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আহবান ডেপুটি স্পিকার

রিয়াদ, ২০ সেপ্টেম্বর, ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু এমপি সৌদি আরবের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি ব্যবসা বানিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আহবান জানিয়েছেন।

আজ (বুধবার) রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে এক মতবিনিময় সভায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন।

মতবিনিময়কালে তিনি সৌদি আরবের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থীদের পড়াশোনা করার সুযোগ তৈরি করার আহবান জানান।

মোঃ শামসুল হক টুকু রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের সার্বিক ব্যবস্থাপনা ও সেবা প্রদান পদ্ধতি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি রাষ্ট্রদূত ও দূতাবাসের সকল কর্মকর্তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, প্রবাসীদের আন্তরিকভাবে সেবা প্রদান করতে হবে। তাঁদের যেকোন সমস্যায় দূতাবাস যেন সবসময় পাশে থাকে। এছাড়া তিনি প্রবাসীদের দেশের ভাবমুর্তি উজ্জ্বল রাখার আহবান জানান।

ডেপুটি স্পিকার বলেন, প্রবাসীদের সৌদি আরবের আইন কানুন সম্পর্কে অবহিত করা ও নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে প্রবাসীরা যেন সৌদি আরবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে হবে। এ বিষয়ে প্রবাসীদের কাউন্সেলিং করার কথাও তিনি উল্লেখ করেন।

এসময় ডেপুটি স্পিকার শামসুল হক রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের সার্বিক সুখ শান্তি কামনা করেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রবাসীদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

মতবিনিময় শেষে ডেপুটি স্পিকার শামসুল হক বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু চত্বরে প্রবাসীদের সেবা প্রদান পরিদর্শন করেন ও সেবা নিতে আসা প্রবাসীদের সাথে কুশল বিনিময় করেন। ডেপুটি স্পিকার পাসপোর্ট উইং এর সেবা প্রদান প্রত্যক্ষ করেন। এছাড়া দূতাবাসে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন।

মতবিনিময় ও পরিদর্শনকালে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) উপস্থিত ছিলেন। এছাড়া দূতাবাসের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৪৬:৫৭   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আ.লীগ নেতা তোফায়েল আহমেদ আর নেই
চট্টগ্রাম বিমানবন্দরে জব্দ ৩৪ লাখ টাকার সিগারেট
চট্টগ্রামে ৬৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১
পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
ভয়াবহ বিস্ফোরণে মিয়ানমারে অন্তত ৪৬ জন নিহত
আদ-দ্বীনের ঘটনায় অ্যাটর্নি জেনারেলের পরামর্শ নিলেন স্বাস্থ্যমন্ত্রী
​সরিষাবাড়ীতে কোরবানির মাংস বিতরণে ‘দাপুস’ এনজিওর অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ
জ্বালানির দাম বাড়ানোর বিষয়ে যে ব্যাখ্যা দিলেন তথ্যমন্ত্রী
বিশ্বকাপের আগে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
বিয়ে করলেন দুয়া লিপা- ক্যালাম টার্নার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ