সরিষাবাড়ীতে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩



সরিষাবাড়ীতে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে লেখাপড়ার মান উন্নয়ন, ইভটিজিং, বাল্যবিবাহ এবং মাদক প্রতিরোধে শিক্ষার্থী ও অভিক্ষারক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নে রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সচেতনতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয় পর্ষদের সভাপতি বেগম জোহরা লতীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান (বিপিএম) পুলিশ সুপার জামালপুর।

বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহরাব হোসাইন, সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম মানিক প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র বইদ্যআলয়এর প্রধান শিক্ষক মোঃ ছাইফুর রহমান (বাছেদ) এবং সহযোগিতায় ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্যদ ও শিক্ষক-শিক্ষিকা মন্ডলী।

এছাড়াও উক্ত সচেতনতা মূলক অনুষ্ঠানে রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:১৩   ৪৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ