ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের নিয়ে কেক কাটলেন মোকতাদির চৌধুরী

প্রথম পাতা » চট্টগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের নিয়ে কেক কাটলেন মোকতাদির চৌধুরী
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩



ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের নিয়ে কেক কাটলেন মোকতাদির চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে কেক কেটে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে এই কেক কাটা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এসময় উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিশুদের জন্য সুন্দর আগামী সোনার বাংলা গড়ার চেষ্টা করছেন। আমরা সবাই তার পাশে থাকব।

এসময় তিনি কোমলমতি শিশুদের নিয়ে শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা জজকোর্টের পিপি এডভোকেট মাহাবুবুল আলম খোকন, ব্রাহ্মণবাড়িয়া তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম মাহবুব আলমসহ তিতাস আবৃত্তি সংগঠনের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৫৮   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না

News 2 Narayanganj News Archive

আর্কাইভ