স্বাধীনতা বিরোধীদের আর মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাধীনতা বিরোধীদের আর মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না: প্রাণিসম্পদ মন্ত্রী
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩



স্বাধীনতা বিরোধীদের আর মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

স্বাধীনতা বিরোধীদের আর মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেছেন, আলী আহসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী, দেলোয়ার হোসেন সাঈদীদের মত লোকদের আবার যেন উত্থান না হয়, এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই ঐক্যে আমাদের আদর্শ হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ। আর নেতা হচ্ছে শেখ হাসিনা।

তিনি আরও বলেন, পরম করুণাময়ের আশীর্বাদ শেখ হাসিনা সরকার প্রধান আছেন। তার কাছে এই দেশের প্রতিটি মানুষ আমানত। তিনি হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখা উদ্যোগে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক পলাশ মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা গৌতম নারায়ণ রায় চৌধুরী, পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম বাইজিদ হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপদেষ্টা অধ্যাপক শ্রী তুষার কান্তি মজুমদার।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৪৪   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁ আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক কেন্দ্র হবে: সংস্কৃতি প্রতি
কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে
হবিগঞ্জে জমে উঠেছে পশুর হাট
ইরানের বিজয় ’মানবতার বিজয়’: পাঠচক্রে আলোচকরা
নগরীর কোরবানির বর্জ্য অপসারণে সব প্রস্তুতি রয়েছে: প্রশাসক সাখাওয়াত
পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় হলে ব্যবস্থা নেওয়া হবে: ডিসি
সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে
কালশি বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট
সরকারের ১০০ দিনে মন্ত্রিসভার ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে : মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ