বিশ্ব প্রবীণ দিবস আজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্ব প্রবীণ দিবস আজ
রবিবার, ১ অক্টোবর ২০২৩



বিশ্ব প্রবীণ দিবস আজ

আজ বিশ্ব প্রবীণ দিবস। জাতিসংঘ ঘোষিত এ দিবসটি প্রতি বছর ১ অক্টোবর সারা বিশ্বে পালিত হয়। বাংলাদেশেও পালিত হচ্ছে ৩৩তম বিশ্ব প্রবীণ দিবস।

প্রতিবারের মতো এ বছরও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এল্ডারলি, বাংলাদেশ (এফআরইবি) এবং ঢাকা মহানগর প্রবীণ উন্নয়ন ফোরাম যৌথভাবে দিবসটি উদযাপন করছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা।’

১৯৯০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ১ অক্টোবরকে আন্তর্জাতিক প্রবীণ দিবস ঘোষণা করা হয়। এরপর ১৯৯১ সাল থেকেই আজকের দিনটি পৃথিবীর প্রতিটি দেশে প্রবীণ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।

দিবসটি পালনে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদফতর র‌্যালি, আলোচনা সভা, জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, মোবাইল অপারেটরদের মাধ্যমে খুদেবার্তা পাঠানো, ইলেক্ট্রনিক মিডিয়ায় স্ক্রল প্রচারের উদ্যোগসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

যেকোনো দেশেই মোট জনসংখ্যার একটি বিরাট অংশজুড়ে থাকে প্রবীণ জনগোষ্ঠী। সব ব্যক্তিকেই বার্ধক্যের স্বাদ গ্রহণ করতে হবে। তাই প্রবীণদের অবহেলা না করে তাদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টিই দিবসটি পালনের মূল উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ১১:৩৫:২১   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
সংসদে বিরোধী দল ‘ভাইব’ তৈরির চেষ্টা করছে : চিফ হুইপ
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
ঢাকায় তিন বস্তি এলাকার পুনর্বাসনে সহায়তা করবে চীন : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ