এক দিনও স্থায়ী হলো না বার্সেলোনার আনন্দ

প্রথম পাতা » খেলাধুলা » এক দিনও স্থায়ী হলো না বার্সেলোনার আনন্দ
রবিবার, ১ অক্টোবর ২০২৩



এক দিনও স্থায়ী হলো না বার্সেলোনার আনন্দ

আগের দিন সেভিয়ার বিপক্ষে আত্মঘাতী গোলের সুবাদে জিতে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল বার্সেলোনা। একদিনও শীর্ষস্থান ধরে রাখতে পারল না তারা। শনিবার (৩০ সেপ্টেম্বর) জিরোনাকে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ।

জিরোনার বিপক্ষে ৩-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। এর ফলে ৮ ম্যাচ শেষে ২১ পয়েন্ট হলো লস ব্লাঙ্কোসদের। সমানসংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বার্সা, ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে জিরোনা।

জিরোনার মাঠে প্রথমার্ধে হোসেলু ও অউরেলিয়ে শুয়েমিনির গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন জুড বেলিংহাম। টানা ছয় ম্যাচে জয় পাওয়া জিরোনা এর আগে বার্সেলোনাকে পয়েন্ট তালিকার শীর্ষ থেকে টেনে নামিয়েছিল।

নিজেদের মাঠে রিয়ালের বিপক্ষেও চমক দেখানোর আশায় ছিল মিখেলের দল। কিন্তু মন্তিলিভি স্টেডিয়ামে ১৭ মিনিটেই বেলিংহামের ক্রস থেকে বল জালে পাঠান হোসেলু। পাঁচ মিনিট পর ব্যবধান বাড়ান শুয়েমিনি। টনি ক্রুসের কর্নার থেকে হেডে গোল করেন এই মিডফিল্ডার। এটি রিয়াল মাদ্রিদের হয়ে তার প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে আরও একটা গোলের দেখা পায় রিয়াল। ৭১ মিনিটে গোলের দেখা পান হোসেলুকে অ্যাসিস্ট করা বেলিংহাম। হোসেলুর শট জিরোনার গোলরক্ষক প্রতিহত করলেও বিপদমুক্ত করতে পারেননি। বল পেয়ে জালে জড়ান বেলিংহাম। রিয়ালের হয়ে অষ্টম ম্যাচে এটি এই ইংলিশ মিডফিল্ডারের সপ্তম গোল।

বাংলাদেশ সময়: ১১:৩৭:৪৫   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ