সুনামগঞ্জে ভারতীয় চিনি ও পিকআপসহ আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে ভারতীয় চিনি ও পিকআপসহ আটক ১
রবিবার, ১ অক্টোবর ২০২৩



সুনামগঞ্জে ভারতীয় চিনি ও পিকআপসহ আটক ১

সুনামগঞ্জে ভারতীয় চোরাই চিনি, পিকআপসহ একজনকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ ডিবি পুলিশ। রবিবার ভোরে জেলার সদর উপজেলার আব্দুর জহুর সেতুর টোল বক্সের সামনে থেকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃত হৃদয় দাস ওয়েজখালী (বিসিক রোড)এলাকার বাসিন্দা নিবারন দাসের ছেলে।

সুনামগঞ্জ ডিবি পুলিশ জানায়, সুনামগঞ্জ সদর উপজেলা আব্দুর জহুর সেতু টোল বক্সের সামনে গোপন খবরে সুনামগঞ্জগামী একটি পিকআপ এএসআই মো. মহিবুল ইসলাম, এসআই পলাশ চৌধুরী দিপন, কনস্টেবল আদিল মাহমুদ অভিযান চালিয়ে হৃদয় দাসকে গ্রেপ্তার করেন। এসময় ৫০ কেজি করে ৩০টি প্লাস্টিকের বস্তায় ভারতীয় চোরাই চিনি এবং চিনি বহনকারী একটি ছোট হলুদ রংয়ের পিকআপ জব্দ করা হয়।

জব্দকৃত চিনির মূল্য এক লাখ ৮০ হাজার টাকা ও পিকআপের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জেলা নন্দন কান্তি ধর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের অভিযান অব্যাহত আছে। আটককৃত মালামাল ও আসামির বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:০৮   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ