সরিষাবাড়ীতে শতাধিক নেতাকর্মী জাপাতে যোগদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে শতাধিক নেতাকর্মী জাপাতে যোগদান
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩



সরিষাবাড়ীতে শতাধিক নেতাকর্মী জাপাতে যোগদান

জামালপুর প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুরে সরিষাবাড়ীতে শতাধিক যুবক জাতীয় যুবসংহতিতে যোগদান করেছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা জাতীয় পার্টি শিমলাবাজার কার্যালয়ে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের জাপা এমপি মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে জাতীয় যুবসংহতিতে তারা যোগদান করেন।

এসময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক সাব্বির আলম সেলিম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস ছাত্তার এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব প্রকৌশলী এস এম জিল্লুর রহমান জনি সহ আরও অনেকেই। অনুষ্ঠানে জেলা ও উপজেলার জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে (জাপা) এমপি মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, আমরা সুশাসন চাই, ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা চাই। আজ বিভিন্ন দলের কলঙ্ক কালিমার লেপন থাকলেও,জাতীয় পার্টির কোন কালিমা নেই। জাতীয় পার্টি একটি সম্ভাবনামযয়ী দল। আপনার যারা আজ জাতীয় যুবসংহতিতে যোগদান করেছেন তাদের কে অভিনন্দন এবং দলের সাথে লেগে থাকার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:১৭:৫৫   ৫৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ