প্রথম বাঙালি নারী চিকিৎসকের শততম প্রয়াণ বার্ষিকীতে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন ডাক মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রথম বাঙালি নারী চিকিৎসকের শততম প্রয়াণ বার্ষিকীতে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন ডাক মন্ত্রী
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩



প্রথম বাঙালি নারী চিকিৎসকের শততম প্রয়াণ বার্ষিকীতে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন ডাক মন্ত্রী

দক্ষিণ এশিয়ার প্রথম বাঙালি নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর শততম প্রয়াণ বার্ষিকী উপলক্ষ্যে ডাক অধিদপ্তর স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে।
টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সচিবালয়ে তাঁর দপ্তরে আজ মঙ্গলবার দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট ও দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন এবং পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড প্রকাশ ও একটি বিশেষ সিলমোহর ব্যবহার করেন।
উল্লেখ্য, ১৯২৩ সালের ৩ অক্টোবর এই দিনে ৬২ বছর বয়সে নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলী মৃত্যুবরণ করেন। ব্রাহ্ম সংস্কারক ব্রজকিশোর বসুর কন্যা কাদম্বিনীর জন্ম হয় ১৮ জুলাই ১৮৬১ সালে বিহারের ভাগলপুরে। তার মূল বাড়ি ছিলো বাংলাদেশের বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশীতে।
তাঁর প্রয়াণ দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে মন্ত্রী মোস্তাফা জব্বার ডা. কাদম্বিনীকে নারী জাগরণের অন্যতম অগ্রদূত আখ্যায়িত করে বলেন, সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে সকল বাধা অতিক্রম করে প্রথম নারী চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা কাদম্বিনী নারী অধিকার প্রতিষ্ঠার অনুপ্রেরণার একটি নাম। আপন সাধনায় উনিশ শতকের শেষভাগে পাশ্চাত্য চিকিৎসায় ডিগ্রি অর্জন করে তিনি হয়ে ওঠেন ভারতের প্রথমদিককার একজন বাঙালি নারী চিকিৎসক। তিনি বাঙালি নারীদের অহংকার।

বাংলাদেশ সময়: ২২:২৬:৪২   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ