দুদকে ড. ইউনূসকে জিজ্ঞাসাবাদ চলছে

প্রথম পাতা » আইন আদালত » দুদকে ড. ইউনূসকে জিজ্ঞাসাবাদ চলছে
বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩



দুদকে ড. ইউনূসকে জিজ্ঞাসাবাদ চলছে

অর্থপাচার ও আত্মসাতের মামলায় প্রথমবারের মতো দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে হাজির হয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৯টা ৩৮ মিনিটে আইনজীবীদের সঙ্গে নিয়ে তিনি দুদক কার্যালয়ে প্রবেশ করেন। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদকের তদন্ত দল।

ইউনূস ছাড়া আজ আরো দুইজনকে জিজ্ঞাসাবাদ করবে সংস্থাটি। অধ্যাপক ইউনূসের আইনজীবী বলছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই তিনি জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছেন।

এর আগে বুধবার গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদের চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত ২৭ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত চিঠিতে ড. ইউনূসকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দুদক কার্যালয়ে হাজির থাকতে বলা হয়।

গ্রামীণ টেলিকমের শ্রমিক ও কর্মচারীদের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ তদন্তের স্বার্থে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয় ড. ইউনূসকে।

এর আগে চলতি বছরের মে মাসে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।

এতে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসানসহ পাঁচ পরিচালকও। মামলায় প্রাথমিক অনুসন্ধানে অর্থ পাচার ও আত্মসাতের সত্যতা পেয়েছে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১১:১০:০২   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
বোয়ালমারীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ২ জনের সশ্রম ‌কারাদণ্ড
মাদারগঞ্জে দুই খুনের মামলা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
বোয়ালমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তিন যুবকের যাবজ্জীবন
আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে: চিফ প্রসিকিউটর
বোয়ালমারীতে ৬ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার
ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ