স্থায়ীত্ব বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ: প্রধান বিচারপতি

প্রথম পাতা » আইন আদালত » স্থায়ীত্ব বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ: প্রধান বিচারপতি
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫



স্থায়ীত্ব বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ: প্রধান বিচারপতি

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেন। সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ এই সচিবালয় উদ্বোধন অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলও উপস্থিত ছিলেন। তিনি বলেন, নতুন সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগ রাজনৈতিক প্রভাবমুক্ত হলো।

প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয়ের স্থায়ীত্ব বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ।

বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে ৩০ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করে। অধ্যাদেশ অনুযায়ী, বিচার বিভাগের সমস্ত প্রশাসনিক ও সচিবিক দায়িত্ব এখন থেকে সুপ্রিম কোর্ট সচিবালয় পরিচালনা করবে। এর মধ্যে অধস্তন আদালতের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা অন্তর্ভুক্ত, যা আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল।

অধ্যাদেশ জারির পরপরই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকীকে প্রথম সচিব (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এর আগে ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় স্থাপনের খসড়া অনুমোদন দিয়েছে।

বাংলাদেশ সময়: ০:১৪:৩৬   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে
রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর
জামালপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
শিশু ফাহিমা হত্যা মামলার আসামি জাকিরের মৃত্যুদণ্ড
জয়পুরহাটে ছোট ভাইকে হাতুড়ি দিয়ে হত্যা, বড় ভাইয়ের যাবজ্জীবন
‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী
নারায়ণগঞ্জে নারী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ