ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৮৮

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৮৮
বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩



ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৮৮

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৬-তে।

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৮৮ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৫৬ জন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ফরিদপু্রের বোয়ালমারী উপজেলার লুৎফর রহমান (৮০) ও মধুখালী উপজেলার মেছরদিয়া গ্রামের রবিউল শেখ (৩০)।

বৃহস্পতিবার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ১০৯ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে ৪২৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৮৮ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৫৬ জন।

সিভিল সার্জন জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৬৬ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৫৬৯ জন। এর মধ্যে ১২ হাজার ৬৪৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বাংলাদেশ সময়: ১৫:৪২:৫০   ৩৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও করতে হবে: মামুন মাহমুদ
হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা
শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা
বোয়ালমারীতে বিদ্যালয়ের অতিরিক্ত লোহার মালামাল টেন্ডার ছাড়াই বিক্রি, উদ্ধার করল প্রশাসন
সরিষাবাড়ীতে সংরক্ষিত ইউপি সদস্য ও বৃদ্ধ বাবাকে পেটানোর অভিযোগ
মাদারীপু‌রের ​কালকিনি আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
প্যারালিগ্যালদের কাজ জনসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব: আইনমন্ত্রী
ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ কৃষিপণ্য আমদানিতে আগ্রহী মালয়েশিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ