ভোটের আগের রাতে ১১ দলীয় জোটকে টার্গেট করা হচ্ছে, অভিযোগ আসিফের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোটের আগের রাতে ১১ দলীয় জোটকে টার্গেট করা হচ্ছে, অভিযোগ আসিফের
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



ভোটের আগের রাতে ১১ দলীয় জোটকে টার্গেট করা হচ্ছে, অভিযোগ আসিফের

স্থানীয় প্রশাসন ও মিডিয়ার মাধ্যমে প্রভাবিত হয়ে ১১ দলীয় জোটকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দলটির বাংলামোটর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসিফ অভিযোগ করেন, মিডিয়াতে একপাক্ষিক আচরণ দেখছি। আমাদের প্রার্থীদের ওপর হামলা, পোলিং এজেন্টদের হুমকি দেয়া হচ্ছে। টাকা উদ্ধারের নামে অনেককে ব্যক্তিগতভাবে হেনস্তা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও মিডিয়ার মাধ্যমে প্রভাবিত হয়ে ১১ দলীয় জোটদের টার্গেট করা হচ্ছে। মিস ইনফরমেশন ছড়িয়ে নেতিবাচক প্রভাব ফেলার চেষ্টা চলছে।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিরাপত্তা দেয়া হচ্ছে না উল্লেখ করে তিনি আরও বলেন, কেন্দ্র দখল নিয়ে যাতে তারা পদক্ষেপ না নিতে পারে তাই অসহযোগিতা করা হচ্ছে। তাদের নিরাপত্তা ও লজিস্টিক সাপোর্ট দিতে হবে।

গণমাধ্যমকে নিরপেক্ষ আচরণের আহ্বান জানিয়ে আসিফ বলেন, এবারের নির্বাচনের পর, যে মিডিয়াগুলো বায়াসনেস দেখাচ্ছে তাদের ছাড় দেয়া হবে না, আমরা নোট রাখছি।

তিনি হুঁশিয়ার করে বলেন, এবার আর আগের মতো হবে না। নির্বাচনের আগে যদি পক্ষপাতিত্ব করেন তার জবাব ১২ ফেব্রুয়ারির পর দেয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:২০:০৪   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ