উত্তরাকে সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » উত্তরাকে সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে
শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩



উত্তরাকে সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, রাজধানীর উত্তরাকে সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে। উত্তরা ৩য় ফেজ প্রকল্পে রাজউকের পক্ষ থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে ৪১ কাঠা জমি বরাদ্দ প্রদান করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বরাদ্দকৃত জায়গায় নান্দনিক সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন করা হবে যেখানে থাকবে আধুনিক মিলনায়তন, সিনেপ্লেক্স, লাইব্রেরি, জাদুঘর, প্রদর্শনী গ্যালারিসহ সংস্কৃতির সব শাখা চর্চার সুযোগ-সুবিধা।

শুক্রবার (৬ অক্টোবর) উত্তরার বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে গীতাঞ্জলি ললিতকলা একাডেমির ১৯ বছর পূর্তি উপলক্ষ্যে একাডেমি আয়োজিত বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কে এম খালিদ বলেন, গীতাঞ্জলি ললিতকলা একাডেমি উত্তরা অঞ্চলের সাংস্কৃতিক আন্দোলন ও জাগরণে নেতৃত্ব দিচ্ছে। আর এ সংগঠনটির কর্ণধার ও প্রাণপুরুষ মাহবুব আমিন মিঠু যিনি গত ১৯ বছর ধরে নানাবিধ সংকট ও বাধা-বিপত্তি সত্ত্বেও আন্তরিকতা, নিরলস শ্রম ও প্রচেষ্টার মধ্য দিয়ে এটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বিশিষ্ট চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক এবং গীতাঞ্জলি ললিতকলা একাডেমির উপদেষ্টা হাশেম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন গীতাঞ্জলি ললিতকলা অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আমিন মিঠু। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব খেন চান।

উল্লেখ্য, আগামী ৭ অক্টোবর দেশের শিক্ষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘গীতাঞ্জলি সম্মাননা পদক-২০২৩’ প্রদান করা হবে। এ পদক পাচ্ছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ ও বিশিষ্ট চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদ।

বাংলাদেশ সময়: ২১:১৯:৪৬   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
আল কোরআন ও আল হাদিস
বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
বর্তমান সমাজ-ব্যবস্থায় নৈতিক শিক্ষার অভাব প্রকট: আশা
আলোকিত মানুষ গড়ে তুলতে হবে: এসপি মিজানুর
তারেক রহমান বিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন: মামুন মাহমুদ
শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ: মান্নান
পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে - পানি সম্পদ মন্ত্রী
দীর্ঘ সময় সংসদ বয়কট গণতন্ত্রের জন্য ক্ষতিকর : স্পিকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ