আলু, পেঁয়াজ ও ডিমের নির্ধারিত দাম কার্যকরের চেষ্টা চলছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলু, পেঁয়াজ ও ডিমের নির্ধারিত দাম কার্যকরের চেষ্টা চলছে
শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩



আলু, পেঁয়াজ ও ডিমের নির্ধারিত দাম কার্যকরের চেষ্টা চলছে

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, যে লক্ষ্য নিয়ে আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করা হয়েছে তা অর্জন হয়নি। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মাঠে কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে বেঁধে দেওয়া নির্ধারিত দাম কার্যকর করার চেষ্টা চলছে।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে রংপুরে তিন দিনের সফরে এসে নগরীর লেকসিটি পার্ক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি বেড়েছে ফলে আমদানি ব্যয়ও বেড়েছে। এতে সমস্যার কিছু নেই। রপ্তানি আয় ১০ শতাংশ বেড়েছে। তবে গত মাসে রেমিট্যান্স কম এসেছে, একটু সমস্যা হয়েছে। এটা কাটিয়ে উঠবে। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক আছে।

এরপর তিনি নিজ নির্বাচনী এলাকা রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনের আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

গত ১৪ সেপ্টেম্বর ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দেয় সরকার। সেদিন বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা একটি মিটিং করেছি। সেখানে আমরা তিনটি কৃষি পণ্যের দাম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছি। পেঁয়াজ, আলু এবং ডিম- এই তিনটি কৃষিপণ্যের দাম নির্ধারণ করছি। কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এই দাম নির্ধারণ করা হয়েছে।

কিন্তু ২০ দিনেও নির্ধারিত দাম কার্যকর হয়নি। শুক্রবারও (৬ অক্টোবর) বাজারে বাড়তি দামে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি হতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ২১:১৩:২২   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
মধুখালিতে বীমা পলিসিতে ৩৩ হাজার টাকা জমা, মৃত্যুর পর পরিবার পেল প্রায় ৩ লাখ টাকা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ