৩৫ টাকায় পেঁয়াজ বি‌ক্রি কর‌বে সরকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩৫ টাকায় পেঁয়াজ বি‌ক্রি কর‌বে সরকার
রবিবার, ৮ অক্টোবর ২০২৩



‌৩৫ টাকায় পেঁয়াজ বি‌ক্রি কর‌বে সরকার

ভোক্তাপর্যায় প্র‌তি ‌কে‌জি ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি কর‌বে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

‌রোববার (৮ অক্টোবর) টিসিবি এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

আগামীকাল সোমবার থেকে এই পেঁয়াজ বিক্রয় করা হবে। কার্ডধারী এক কোটি দরিদ্র পরিবারের কাছে প্রতি মাসে ভর্তুকিমূল্যে দুই কেজি করে পেঁয়াজ বিক্রি করবে সংস্থাটি।

টিসিবি জানায়, গত কয়েক বছরের মতো লিন পিরিয়ড (দেশে পেঁয়াজ স্বল্পতা ) বিবেচনায় আগামীকাল সোমবার থে‌কে পর্যায়ক্রমে ঢাকা মহানগরির কার্ডধারী ভোক্তার নিকট পেঁয়াজ বিক্রয় করা হবে। এই কার্যক্রম টিসিবি কর্তৃক আমদানিকৃত পিয়াজ দেশে আসা সাপেক্ষে সরবরাহ করা হবে। ভোক্তাপ্রতি সর্বোচ্চ ২ কেজি করে পেঁয়াজ বিক্রয় করা হবে। প্রতি কেজি পেঁয়াজের ভোক্তাপর্যায় মূল্য ৩৫ টাকা ।

টিসিবি সং‌শ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি মাস থেকেই চাল, ডাল ও তেলের সঙ্গে পেঁয়াজ পাবেন ক্রেতারা। এর বাইরে ঢাকায় খোলাবাজারে ট্রাকের মাধ্যমেও পেঁয়াজ বিক্রির পরিকল্পনা আছে টিসিবির।

বর্তমা‌নে রাজধানীতে প্র‌তি‌ কে‌জি দে‌শি পেঁয়াজ ৯০ থে‌কে ১০০ টাকা আর আমদা‌নি পেঁয়াজ বি‌ক্রি হ‌চ্ছে ৭০ থে‌কে ৭৫ টাকা।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৪৯   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ