গাড়ি চালকদের অপ্রয়োজনে হর্ন বাজানোর অভ্যাস পরিত্যাগ করতে হবে - পরিবেশ সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাড়ি চালকদের অপ্রয়োজনে হর্ন বাজানোর অভ্যাস পরিত্যাগ করতে হবে - পরিবেশ সচিব
মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩



গাড়ি চালকদের অপ্রয়োজনে হর্ন বাজানোর অভ্যাস পরিত্যাগ করতে হবে - পরিবেশ সচিব

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেছেন, গাড়ি চালকদেরকে অপ্রয়োজনে হর্ন বাজানোর অভ্যাস পরিত্যাগ করতে হবে। শব্দদূষণ বিষয়ে প্রচলিত বিধিনিষেধ মেনে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, শব্দদূষণ রোধে পরিবহণ চালক/শ্রমিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, কারখানা ও নির্মাণ শ্রমিক, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী, ইমাম, শিক্ষক শিক্ষার্থী এবং বেসরকারি সংস্থা’র প্রতিনিধিগণকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি বলেন, শব্দদূষণ রোধে একটি নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে যার মাধ্যমে পর্যায়ক্রমে দেশের সকল গাড়ি চালককে প্রশিক্ষণ প্রদান করা হবে।

আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে পরিবেশ অধিদপ্তর আয়োজিত শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে পরিবেশ সচিব এসব কথা বলেন।

ফারহিনা আহমেদ বলেন, শব্দ দূষণ একটি নীরব ঘাতক। শব্দদূষণের ফলে ঘুমের ব্যাঘাত, ডিপ্রেশন এবং মানসিক অসুস্থতা, উচ্চ রক্তচাপ, স্ট্রেস, শ্রবণ প্রতিবন্ধিতা এবং নবজাতক প্রতিবন্ধী হয়। তিনি বলেন, শব্দদূষণ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে পাঠ্য বইয়ে এটা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। সচিব বলেন, কেউ যাতে অপ্রয়োজনে শব্দদূষণ করতে না পরে সেলক্ষ্যে প্রচলিত বিধি সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।

সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (ইএনটি), ডা. হুসনে কমর ওসমানী এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দা মাসুমা খানম প্রমুখ। কর্মশালায় বিভিন্ন দপ্তর সংস্থার কর্মকর্তাবৃন্দ ও গাড়ি চালকগণ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২:৩৮:৫৩   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা
ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ডিএসসিসিতে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ - স্পীকার
জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বলে দেশ-বিদেশে অপপ্রচার চালানো হচ্ছে
চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন ও যৌথ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ