তদারকির অভাবেই অভিবাসী নারীরা নির্যাতনের শিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » তদারকির অভাবেই অভিবাসী নারীরা নির্যাতনের শিকার
মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩



তদারকির অভাবেই অভিবাসী নারীরা নির্যাতনের শিকার

নারী অভিবাসীদের সুরক্ষায় আইন আছে, কিন্তু বাস্তবে তার প্রয়োগ হচ্ছে না। নিয়মিত তদারকির অভাবেই অভিবাসী রেমিট্যান্স-যোদ্ধা নারীরা বিভিন্ন দেশে নির্যাতনের শিকার হচ্ছেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘নারী অভিবাসী সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নূরুন নাহার হেনা।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম ও জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক বলেন, অভিবাসী নারীরা তাদের বৈদেশিক আয়ের পুরোটাই দেশে পাঠিয়ে দেন। এ বিষয়ে নিয়মিত রেকর্ড রাখা প্রয়োজন। বিদেশি দূতাবাসের কর্মকর্তাদের সপ্তাহে অন্তত এক দিন অভিবাসী নারী শ্রমিকদের খোঁজখবর নিতে হবে। বিদেশে আমাদের প্রবাসী নারীরা নানা ধরনের নির্যাতনের শিকার হন। কিন্তু তাদের সে চিত্র গণমাধ্যমে উঠে আসে না। তাই অভিবাসী নারীদের প্রকৃত চিত্র তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের ভূমিকাও অপরিসীম।

সেমিনারে প্রধান আলোচক সুমাইয়া ইসলাম বলেন, অভিবাসী নারী শ্রমিকদের মর্যাদা নিশ্চিত ও কর্মক্ষেত্রে ঝুঁকি হ্রাস করতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বিদেশি দূতাবাস, রিক্রুটিং এজেন্সিকে নারী অভিবাসী শ্রমিকদের ব্যাপারে অধিকতর মানবিক হতে হবে।

জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী বলেন, অভিবাসী নারীদের সুরক্ষিত করতে অভিবাসন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সব পক্ষকে সচেতন করতে গণমাধ্যমকর্মীরা শক্তিশালী ভূমিকা পালন করতে পারেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক এ কে এম আজিজুল হক, পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪৩:০১   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকেও নিজের ঘরের মতো পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার ​
আজ বিশ্ব ট্রমা দিবস
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
হাসপাতালের পরিস্থিতি দেখে অসন্তোষ প্রধানমন্ত্রীর, সময় বেঁধে দিলেন ৭ দিন
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
জামালপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হাসেম গ্রেফতার
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ