মা ইলিশ আহরণ বন্ধ করা গেলে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মা ইলিশ আহরণ বন্ধ করা গেলে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩



মা ইলিশ আহরণ বন্ধ করা গেলে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ বন্ধ করা গেলে দেশে ইলিশের উৎপাদন আরো বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, মৎস্যজীবীদের সহায়তায় সরকার মা ইলিশ আহরণ বন্ধ করা, জাটকা নিধন বন্ধ করাসহ ইলিশের অভয়াশ্রম সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করায় ইলিশের উৎপাদন বেড়েছে। অতীতের তুলনায় ইলিশের আকার বেড়েছে। বড় আকারের ইলিশ মৎস্যজীবীরাই আহরণ করছে। একটা মা ইলিশ ৬ থেকে ৭ লক্ষ পর্যন্ত ডিম দেয়। একটা মা ইলিশ আহরণ করা মানে লক্ষ লক্ষ ইলিশ ধ্বংস করা। তাই মা ইলিশ সংরক্ষণ করলে ইলিশের উৎপাদন আরো বৃদ্ধি পাবে। এজন্য মৎস্যজীবীদের স্বার্থেই মা ইলিশ নিধন বন্ধ করতে হবে।

তিনি আরো বলেন, ইলিশ আহরণ নিষিদ্ধকালে সরকার মৎস্যজীবীদের ভিজিএফ সহায়তা প্রদান করছে, বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। ইতোমধ্যে দেশের ইলিশসমৃদ্ধ ৩৭ জেলার ১৫৫ উপজেলায় এ সহায়তা পৌঁছে গেছে। এর আওতায় মোট ৫ লক্ষ ৫৪ হাজার ৮৮৭ টি জেলে পরিবারকে ২৫ কেজি হারে মোট ১৩ হাজার ৮৭২ দশমিক ১৮ মেট্রিক টন খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, নিষেধাজ্ঞার সময় কোনভাবেই মাছ ধরতে নদী বা সাগরে নামা যাবে না। মা ইলিশ সংরক্ষণের সময় আইন মেনে চলতে হবে। নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ করলে জেল-জরিমানার আওতায় আসতে হবে।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাইয়ূম, পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানসহ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:২৩:৩৬   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী
আছিয়া ও রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল
জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের
ফরিদপুর রাজেন্দ্র কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জেলা প্রশাসকের
ফরিদপুরে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
ফরিদপুরে গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
তুরস্ককে হারিয়ে দারুণ জয় পেয়েছে অস্ট্রেলিয়া
৩৬ বছর পর বিশ্বকাপে জয় পেল স্কটল্যান্ড
পচা সবজি ও তন্তু থেকে পরিবেশবান্ধব পণ্য উদ্ভাবনে প্রধানমন্ত্রীর প্রশংসা
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ