ভারতের লোকসভার স্পীকার ওম বিড়লার সাথে জাতীয় সংসদের স্পীকারের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতের লোকসভার স্পীকার ওম বিড়লার সাথে জাতীয় সংসদের স্পীকারের সৌজন্য সাক্ষাৎ
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩



ভারতের লোকসভার স্পীকার ওম বিড়লার সাথে জাতীয় সংসদের স্পীকারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ১২ অক্টোবর ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ ভারতের দিল্লীতে ভারতের লোকসভার স্পীকার ওম বিড়লার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থা, পি২০ ইস্যু, জি২০ সামিট, সংসদীয় মৈত্রী গ্রুপ, জলবায়ু সমস্যা ইত্যাদি প্রসঙ্গে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বদ্বীপ হিসেবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই বিরুপ প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় উভয় দেশের সংসদ সদস্যরা সম্মিলিতভাবে কাজ করতে পারে।

স্পীকার বলেন, বাংলাদেশ-ভারত আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থা সাদৃশ্যপূর্ন। এ ধরনের সমস্যা সমাধানে দুই দেশ একযোগে কাজ করতে পারে। তিনি বলেন, পি২০ সম্মেলনটি খুবই সময়োপযোগী। ‘ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার’- শ্লোগানকে সামনে রেখে দুইদেশের সংসদ সদস্যরা অন্তর্ভূক্তিমূলক টেকসই উন্নয়নে নিবেদিত হতে পারে।

স্পীকার বলেন, সংসদ জনগণের কন্ঠস্বর। তিনি বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মহান স্বাধীনতাযুদ্ধে বাংলা আবালবৃদ্ধবনিতা অংশগ্রহণ করেছিল। এসময় তিনি স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষ অবলম্বনের জন্য এবং সারা বিশ্বে বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রচারণা চালানোর জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি ভারতের নতুন সংসদ ভবনের প্রশংসা করেন এবং জি২০ সম্মেলনে প্রধানপমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

ভারতের লোকসভার স্পীকার ওম বিড়লা বলেন, বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়নে এবং পারস্পরিক সহযোগীতায় পূর্বের ন্যায় ভবিষ্যতেও ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় ওম বিড়লা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এবং স্পীকার হিসেবে শিরীন শারমিন চৌধুরীর অভিজ্ঞতার প্রশংসা করেন।

এসময় জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো: তারিক মাহমুদ ও উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীসহ ভারতের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:১৬:০৮   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ