নতুন বিতর্কে পরীমণি, কঠিন সিদ্ধান্ত মাহির!

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন বিতর্কে পরীমণি, কঠিন সিদ্ধান্ত মাহির!
রবিবার, ১৫ অক্টোবর ২০২৩



নতুন বিতর্কে পরীমণি, কঠিন সিদ্ধান্ত মাহির!

ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা পরীমণি ও মাহিয়া মাহি। সম্প্রতি এ দুই তারকা জড়িয়েছেন নতুন একটি বিতর্কে। আর ওই বিতর্কের জের ধরেই অভিমানী হয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা মাহি।

কয়েকদিন আগেই মাহি খবরের শিরোনাম হন তার নতুন সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’ নিয়ে। মা হওয়ার পর এ সিনেমা দিয়েই রুপালি পর্দায় ফেরার কথা ছিল তার। কিন্তু শেষ পর্যন্ত এ সিনেমায় অভিনয় করতে সরে দাঁড়ান নায়িকা।

মাহির সিনেমাটি থেকে সরে আসার কারণ একেবারেই ব্যক্তিগত জানালেও সম্প্রতি জানা গেছে, এ সিনেমায় থেকে ব্যক্তিগত কারণে নয়, বরং অভিমান থেকে সরে দাঁড়িয়েছেন মাহি। যার পেছনের কারণে রয়েছে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অংশ নেন ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার নায়ক ও প্রযোজক মুন্না খান। ওই সাক্ষাৎকারে মুন্না জানান, তিনি পরীমণি ভক্ত। তাই ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় প্রথমে পরীমণিকেই চেয়েছিলেন তিনি। কিন্তু পরীমণি না বলার পর এ সিনেমায় অভিনয়ের জন্য মাহিকে নেয়া হয়।

এমন বক্তব্য মাহির কানে পৌঁছাতেই অভিমান হয় মাহির। কারণ এ বিষয়ে মাহিকে কিছুই জানানো হয়নি। তাই দ্রুত ব্যক্তিগত কারণ দেখিয়ে সিনেমাটি থেকে সরে দাঁড়ান মাহি।

এদিকে মাহির এমন অভিমান ও কঠিন সিদ্ধান্তে অবাক হয়েছেন ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। সংবাদমাধ্যমে মানিক বলেন, আমি শুরু থেকেই এ সিনেমায় অভিনয়ের জন্য মাহিকে ভেবেছিলাম। অন্য কোনো নায়িকার সঙ্গে এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে আমার কোনো কথা হয়নি। বিষয়টি ভুল বোঝাবুঝির পর্যায়ে পৌঁছেছে। আশা করি, দ্রুতই এর সমাধান করব।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ফুটেজ ছড়িয়ে দেয়া একটি প্রতারণা চক্রকে নির্মূলের অভিযান নিয়েই ক্রাইম থ্রিলার ঘরানার ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় গল্প। এ সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের কথা ছিল মাহির। তার সঙ্গে সিনেমায় আরও অভিনয় করবেন মৌসুমী, মিশা সওদাগর ও নবাগত মুন্না খান।

বাংলাদেশ সময়: ১২:৫৮:৪২   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ