সরিষাবাড়ীতে নৌকার বিকল্পে অন্য কোন কিছুই মেনে নেওয়া হবে না- মুরাদ হাসান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে নৌকার বিকল্পে অন্য কোন কিছুই মেনে নেওয়া হবে না- মুরাদ হাসান
রবিবার, ১৫ অক্টোবর ২০২৩



সরিষাবাড়ীতে নৌকার বিকল্পে অন্য কোন কিছুই মেনে নেওয়া হবে না- মুরাদ হাসান

জামালপুর প্রতিনিধি : বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে এ বাংলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই। এদেশ জঙ্গি, জামায়াত, রাজাকারদের জন্য স্বাধীন হয়নি বলে মন্তব্য করেছেন জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সাবেক স্বাস্থ্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।

রোববার (১৫ অক্টোবর) বিকাল ৪টায় সরিষাবাড়ী আওয়ামী লীগ পরিবারের আয়োজনে ঐতিহাসিক রেলওয়ে ষ্টেশন প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা ও জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠানের সভাপতিত্বে সাবেক পৌর কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কালাচাঁন পাল অনুষ্ঠান পরিচালনা করেন।

মহাসমাবেশ মুরাদ হাসান বলেন, বিশ্বের দরবারে এদেশের মর্যাদা বাড়িয়েছেন মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা। তিনি যাকেই নৌকার মনোনয়ন দিবেন তার পক্ষেই কাজ করে যাব। তবে এই সরিষাবাড়ীতে নৌকার বিকল্প অন্যকিছুই মেনে নেওয়া হবে না।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: মোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মো: লুৎফর রহমান লুলু, ৮নং মহাদান ইউনিয়ন আওয়ামী লীগে সাবেক সভাপতি মো: আজমত আলী মাস্টার, জেলা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক মো: খোরশেদ আলম ভিপি, উপজেলা যুবলীগের সভাপতি এ.কে.এম আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম রনি প্রমুখ।

এছাড়াও উপজেলা বীর মুক্তিযোদ্ধাগণ, দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের পেশাজীবী মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫১:৪৫   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ