ফিলিস্তিনিদের পাশে থাকায় বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফিলিস্তিনিদের পাশে থাকায় বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা
রবিবার, ১৫ অক্টোবর ২০২৩



ফিলিস্তিনিদের পাশে থাকায় বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা

ফিলিস্তিন দূতাবাসে রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। সেসময় বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত।

রোববার(১৫ অক্টোবর) সকালে ঢাকার ফিলিস্তিন দূতাবাসে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে পাশে থাকার আশ্বাস দেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান ফিলিস্তিনের জনগণের পাশে থাকায় বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফিলিস্তিন ইস্যুতে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশের কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি।

রোববার (১৫ অক্টোবর) রাতে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমাধ্যম সমন্বায়ক শহিদুল ইসলাম কবির।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ড. বেলাল নূর আজিজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:০৩   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ