অবহেলা ও তড়িঘড়ি সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যুর অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » অবহেলা ও তড়িঘড়ি সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যুর অভিযোগ
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩



অবহেলা ও তড়িঘড়ি সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যুর অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবহেলা ও তড়িঘড়ি সিজারিয়ান অপারেশনে তানিয়া বেগম (১৯) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে বেঁচে আছে নবজাতক ছেলেসন্তান।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার সিটি জেনারেল হাসপাতাল ও কনসালটেশন সেন্টারে এ ঘটনা ঘটে। ভর্তির ১৫ মিনিট পর

মারা যাওয়া প্রসূতির নাম তানিয়া বেগম গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের পলুপাড়া (বাগদা) গ্রামের মাহাবুর রহমানের স্ত্রী।

জানা যায়, প্রসববেদনার কারণে সোমবার দুপুর দেড়টার দিকে তানিয়া বেগমকে হাসপাতালে নিয়ে যান তার স্বজনরা। এ সময় দ্রুত সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেন দায়িত্বরত চিকিৎসক। দুপুর পৌনে ২টায় তানিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর তার একটি ছেলেসন্তানের জন্ম হয়। এ সময় রোগীর অবস্থা অবনতির কথা জানান চিকিৎসকরা। একপর্যায়ে অপারেশন থিয়েটারে মৃত্যু হয় তানিয়ার। এ খবরে স্বজন ও এলাকাবাসী উত্তেজিত হয়ে উঠলে হাসপাতাল ছেড়ে পালিয়ে যান ডা. মশিউর রহমান সাদিক ও গাইনি চিকিৎসক তৌহিদা ইয়াসমিন সমা।

স্বজনদের অভিযোগ, হাসপাতালটির ডা. মশিউর রহমান সাদিক ও গাইনি চিকিৎসক তৌহিদা ইয়াসমিন সমার অবহেলা এবং ভর্তির ১৫ মিনিটের মধ্যে তড়িঘড়ি করে সিজারিয়ান অপারেশনের কারণে মৃত্যু হয়েছে তানিয়ার। এর আগেও এই হাসপাতালে ভুল চিকিৎসায় একাধিক প্রসূতির মৃত্যু হয়েছে। তাই সুষ্ঠু তদন্তসাপেক্ষে দ্রুত হাসপাতালটি বন্ধ এবং অভিযুক্ত চিকিৎসকদের শাস্তির দাবি জানান তারা।

অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার জানান, প্রসূতির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খতিয়ে দেখাসহ লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সামিয়া খাতুন জানান, ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ডা. মশিউর রহমান সাদিক ও গাইনি চিকিৎসক তৌহিদা ইয়াসমিন সমাকে।

বাংলাদেশ সময়: ৭:২৬:১৯   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী
নারায়ণগঞ্জে শব্দদূষণ রোধে পাঁচ হর্ন জব্দ, জরিমানা
ফতুল্লায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
জ্বালানি সংকট সমাধানে যৌথ কমিটির প্রস্তাব বিরোধীদলীয় নেতার
প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আয়ের সুযোগ বাড়াবে: এমপি মান্নান
বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি
বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ