জামালপুরে মাদকাসক্ত আইনজীবীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে মাদকাসক্ত আইনজীবীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী গ্রেফতার
শুক্রবার, ৬ মার্চ ২০২৬



জামালপুরে মাদকাসক্ত আইনজীবীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের দড়িপাড়া মন্ডলপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে তাহমিনা আক্তার তানিয়া (৩৬) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (৬ মার্চ) রাত ১টার দিকে এ নৃশংস ঘটনা ঘটে। ​খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুরকে (৪০) গ্রেফতার করেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ বছর আগে মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে তানিয়ার সঙ্গে হোসাইন মো. তাইফুরের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তাইফুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন, যা নিয়ে তাদের সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগে থাকত।

​ঘটনার প্রত্যক্ষদর্শী শাকিল লস্কর জানান, রাত দেড়টার দিকে ওই বাসা থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা জড়ো হন। জানালার কাঁচ ভেঙে ভেতরে তানিয়ার দগ্ধ দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে।

​নিহতের মামা মনোয়ার ইসলাম কর্নেল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরেন তানিয়া। এর কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যুর সংবাদ পায় পরিবার। তানিয়ার ভাই তুহিনসহ স্বজনরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, সংবাদ পাওয়ার পরপরই অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের সহযোগিতায় অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন,”প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পারিবারিক কলহ থেকে সৃষ্ট হত্যাকাণ্ড। ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

বাংলাদেশ সময়: ১৩:২৪:৪৭   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মাদারগঞ্জগামী বাসের মর্মান্তিক দুর্ঘটনা,টাঙ্গাইলে ৭ জনের মৃত্যু আহত অনেকে
আজ পর্যন্ত জুলাই আন্দোলনের কৃতিত্ব নেয়নি জামায়াত: শফিকুর রহমান
বৃক্ষরোপণ কর্মসূচিতে সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করতে হবে: নজরুল ইসলাম খান
বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করতে চাই : শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ
‘উই স্ট্যান্ড উইথ বিটিএস’, হ্যাশট্যাগে সয়লাব সামাজিক মাধ্যম
কুরিয়ারে পাঠানো হচ্ছিল ‘ব্লুটুথ স্পিকার’, খুলতেই মিলল ১১ হাজার ইয়াবা
দেশের ক্রীড়া উন্নয়নে প্রান্তিক পর্যায় থেকে প্রতিভা খুঁজে আনতে চাই : মীর হেলাল
মানবপাচার প্রতিরোধে গণমাধ্যম ও সংস্কৃতির ভূমিকা অপরিহার্য

News 2 Narayanganj News Archive

আর্কাইভ