সুরক্ষিত লেনদেন বিল সংসদে উত্থাপনের সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুরক্ষিত লেনদেন বিল সংসদে উত্থাপনের সুপারিশ
বুধবার, ১৮ অক্টোবর ২০২৩



সুরক্ষিত লেনদেন বিল সংসদে উত্থাপনের সুপারিশ

একাদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠক কমিটির সদস্য মোঃ আব্দুস শহীদ এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মোঃ আব্দুল ওদুদ, কাজী নাবিল আহমেদ, আহমেদ ফিরোজ কবির, রুমানা আলী এবং রানা মোহাম্মদ সোহেল অংশ গ্রহণ করেন।

বৈঠকে ১১তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়।

বৈঠকে “সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) বিল, ২০২৩” পরীক্ষা করে রিপোর্ট প্রদান সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়। এছাড়া, বিলটি পরীক্ষা-নিরীক্ষাপূর্বক কতিপয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে সংশোধিত আকারে উত্থাপনের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালকসহ অর্থ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কমকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৮:২৮   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ