নারায়ণগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণে নিহত বেড়ে ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণে নিহত বেড়ে ৪
বুধবার, ১৮ অক্টোবর ২০২৩



নারায়ণগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণে নিহত বেড়ে ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হওয়া আরও একজন মারা গেছেন। তার নাম মো. জাকারিয়া (২০)। বুধবার (১৮ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জাকারিয়ার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল।

এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

গত শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া এলাকার শারমিন রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ মোজাম্মেল (৩০), মো. সাইফুল ইসলাম (৩০), মো. শরিফুল ইসলাম (৩২), মো. জাকারিয়া (২০) ও মো. ইকবাল হোসেন (২৫) দগ্ধ হন। তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

৩ দিনপর সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মো. মোজাম্মেল মারা যান। তার শরীরের ১০০ ভাগ দগ্ধ ছিল। আর গতকাল মঙ্গলবার মারা যান মো. সাইফুল ইসলাম (৩০) ও মো. শরিফুল ইসলাম (৩২)। সাইফুল ও শরিফুলের শরীরের যথাক্রমে ৬০ ও ৫৭ শতাংশ দগ্ধ ছিল।

আজ জাকারিয়ার মৃত্যুর পর দগ্ধদের মধ্যে বেঁচে আছেন কেবল ইকবাল হোসেন। তার অবস্থাও আশঙ্কাজনক। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১১:৪৩   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ