হিন্দু ধর্মাবলম্বীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পূজা উদযাপনের আহ্বান - স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » হিন্দু ধর্মাবলম্বীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পূজা উদযাপনের আহ্বান - স্পীকার
রবিবার, ২২ অক্টোবর ২০২৩



হিন্দু ধর্মাবলম্বীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পূজা উদযাপনের আহ্বান - স্পীকার

২২ অক্টোবর, ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রতি বছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের আনন্দের উপলক্ষ নিয়ে এসেছে। তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে শারদীয় দুর্গাপূজা সারাদেশে উদযাপন হবে।

তিনি আজ পীরগঞ্জ উপজেলা পরিষদ, রংপুরে কর্তৃক আয়োজিত আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ সহায়তা এবং জি.আর (চাল) ডিও বিতরণ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহিদুল ইসলাম পিন্টু , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রিনা ও উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের হাসান বক্তৃতা প্রদান করেন।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পীরগঞ্জের ১০৪টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠুভাবে আনন্দপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য তিনি সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

এসময় স্পীকার তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এসব মন্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জি.আর (চাল) ডিও বিতরণ করেন।

এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ালী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২১:২০   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ