সোনারগাঁয়ে পুলিশ সুপারের বিভিন্ন পূজা মন্ডপ পরির্দশন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে পুলিশ সুপারের বিভিন্ন পূজা মন্ডপ পরির্দশন
সোমবার, ২৩ অক্টোবর ২০২৩



সোনারগাঁয়ে পুলিশ সুপারের বিভিন্ন পূজা মন্ডপ পরির্দশন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। রোববার (২২ অক্টোবর) রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইউসুফগঞ্জ এলাকায় শ্রী শ্রী শম্ভুনাথ মন্দিরের পূজামন্ডপসহ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল শেখ বিল্লাল, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

এসময় পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, আপনাদের ধর্মীয় উৎসবে কেউ বাঁধা দিতে পারবে না, সার্বক্ষণিকভাবে আমরা পুলিশ বাহিনী আপনাদের সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত আছি।

সোনারগাঁও উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি ও শ্রী শ্রী শম্ভুনাথ পূজা মন্ডপের সভাপতি শম্ভুনাথ বলেন, আমরা সকলের সহযোগিতা নিয়ে এই শারদীয় দুর্গাপূজা উৎসব পালন করছি এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলেমিশ এই উৎসব শুরু করেছি। ধর্ম পালনে আমাদের কোন বাঁধা নেই বরং রাষ্ট্রীয়ভাবে আমাদের সহযোগিতা করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:৫১:৪৩   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দক্ষ জনশক্তি সৃষ্টি ও অনিয়মিত অভিবাসন রোধে যৌথভাবে কাজ করার গুরুত্বারোপ
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ
টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত, প্রধান অতিথি মামুনুল হক
জামালপুরে গর্তের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
নিজ খরচে কাদা সড়ক সংস্কার করলেন প্যানেল চেয়ারম্যান আনিছ
ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগের সাবেক নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় বিশেষ জোর
ফরিদপুর ডায়াবেটিক সমিতির কার্যক্রম পরিদর্শন করলেন আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের চেয়ারম্যান
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ