বন্দরে বিপুল পরিমান কারেন্ট জাল ও ৫০ কেঁজি ইলিশ জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে বিপুল পরিমান কারেন্ট জাল ও ৫০ কেঁজি ইলিশ জব্দ
সোমবার, ২৩ অক্টোবর ২০২৩



বন্দরে বিপুল পরিমান কারেন্ট জাল ও ৫০ কেঁজি ইলিশ জব্দ

বন্দরে ৩ নদীর মহনায় অভিযান চালিয়ে ৩ লাখ ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ৫০ কেঁজী মা ইলিশ মাছ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ ফাঁড়ি পুলিশ।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৪ টায় থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্দরে শীতলক্ষা ও মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি পুলিশ। অভিযানের সময় অসাধু জেলেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

তথ্য সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ নৌ পুলিশ সুপার মিনা মাহমুদা নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক ও কলাগাছিয়া নৌ ফাঁড়ি ইনর্চাজ পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুল্লাহসহ সঙ্গীয় র্ফোস সোমবার বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দরে ৩ নদীর মহনায় অভিযান চালায়। ওই সময় জেলেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে জীবন রক্ষার্থে মাছ ধরার ট্রলার যোগে পালিয়ে যেতে সক্ষম হলেও উল্লেখিত নদী থেকে ৩ লাখ ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫০ কেঁজি মা ইলিশ জব্দ করে। পরে জব্দকৃত মাছ অসহায়দের মাঝে বিতরণ করা হয়। অভিযান কালে ওই সময় আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মৎস অধিদপ্তরের সহকারি ফিল্ড অফিসার রাশেদুজ্জামান ও একই প্রতিষ্ঠানের লিফ সাইদুর রহমান জি.এম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:২৭   ৪৫১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে ৫০০ কাব সদস্যের অংশগ্রহণে ৫ দিনব্যাপী ক্যাম্পুরী শুরু
সালথায় আধিপত্যের বিরোধে সংঘর্ষ, ভাঙচুর ১৫ বসতঘর
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
রাষ্ট্র মেরামতে নতুন সনদ ও রাজনৈতিক নেতৃত্ব বদলের আহ্বান মঞ্জুর
একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এলডিসি উত্তরণে কমনওয়েলথের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান
আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির
৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে নদী থেকে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ